জেগে উঠুন আপন আলোয়..........

বিমানটা কোথায় গেল?

মালয়েশিয়ার ফ্লাইট ৩৭০ বিমানের রহস্যজনক নিখোঁজ সবাইকে আলোড়িত করেছে। কেউ কেউ বলছেন, ভিয়েতনাম সাগরের কাছে হয়তো নতুন কোনো ‘বারমুডা ট্রায়াঙ্গেলে’
বিমানটি হারিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে বারমুডা দ্বীপ এলাকায় বিমান বা জাহাজের রহস্যজনক অন্তর্ধানের একটি গুজব ১৯৬৪ সালে ছড়িয়ে পড়েছিল। কিন্তু এর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে। তাহলে ফ্লাইট ৩৭০ গেল কোথায়? এখন এর সন্ধানলাভের জন্য ‘সোনার (sonaৎ) যন্ত্র’ ব্যবহার করা হচ্ছে। এই যন্ত্রের সাহায্যে সমুদ্রের ভেতর শব্দতরঙ্গের মাধ্যমে ডুবন্ত কোনো বস্তুর সন্ধান লাভ করা যায়। সাধারণত যখন থেকে কোনো বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারপর সম্ভাব্য কত সময় পর বিমানটি সাগরে পড়ে যেতে পারে, তা হিসাব করা হয়। সমুদ্রে ভাসমান বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেলে বিমানটি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাব্য সময় ও ধ্বংসাবশেষ পাওয়ার সময়ের পার্থক্য হিসাব করে সাগরের কোন জায়গায় বিমানটি পড়ে থাকতে পারে তা হিসাব করে বের করা যায়। তাই এখন সাগরে ভাসমান জিনিসপত্রের সন্ধান করা হচ্ছে। পানির নিচে ব্ল্যাকবক্সের ব্যাটারি প্রায় এক মাস পর্যন্ত চলে। তাই ডুবে যাওয়া বিমান থেকে অন্তত এক মাস পর্যন্ত সংকেত পাওয়া যায়।

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.