তোমার মনগগনের ঘুড়ি হবো,
একটু দিও ঠাঁই।
মনপুকুরে কাটবো সাতার,
সুযোগ যদি পাই।।
তোমার মনজাহাজের নাবিক হবো,
সাত সমুদ্দুর দিতে পাড়ি।
মনপবনে ধুলো হয়ে,
করবো সুখের উড়োউড়ি।।
তোমার মনবাহনের যাত্রী হবো,
যাবো যেথা নিয়ে যাও।
মনকাননে ফুল হয়ে,
ফোঁটব যদি চাও।।
তোমার মনবসন্তের কোকিল হবো,
গাইবো গান কুহু সুরে।
মনক্যানভাসের ছবি হবো,
একো তুমি যতন করে।।
তোমার মনডিঙ্গাটার মাঝি হবো,
শান্ত বিকেলে করবো বিহার্।
তোমার মনের ঐ ছোট্ট কোণে,
গড়বো প্রাসাদ ভালোবাসার।।
একটু দিও ঠাঁই।
মনপুকুরে কাটবো সাতার,
সুযোগ যদি পাই।।
তোমার মনজাহাজের নাবিক হবো,
সাত সমুদ্দুর দিতে পাড়ি।
মনপবনে ধুলো হয়ে,
করবো সুখের উড়োউড়ি।।
তোমার মনবাহনের যাত্রী হবো,
যাবো যেথা নিয়ে যাও।
মনকাননে ফুল হয়ে,
ফোঁটব যদি চাও।।
তোমার মনবসন্তের কোকিল হবো,
গাইবো গান কুহু সুরে।
মনক্যানভাসের ছবি হবো,
একো তুমি যতন করে।।
তোমার মনডিঙ্গাটার মাঝি হবো,
শান্ত বিকেলে করবো বিহার্।
তোমার মনের ঐ ছোট্ট কোণে,
গড়বো প্রাসাদ ভালোবাসার।।