জেগে উঠুন আপন আলোয়..........

দুই জাহান্নামীর বর্ণনা

হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত , রাসূলুল্লাহ (সাঃ) বলিয়াছেনঃ জাহান্নামীদের মধ্যে হইতে দুই ব্যক্তি খুব শোর- চিৎকার করিতে থাকিবেতাহাদের চিৎকার শুনিয়া মহান রব্ব ফেরেশতাদিগকে বলিবেনঃ এই ব্যক্তিদ্বয়কে দোযগ হইতে বাহির করিয়া আনযখন তাহাদিগকে উপস্থিত করা হইবে আল্লাহ্‌ জিজ্ঞেস করিবেন, কি কারনে তোমরা দুইজন এত শোর- চিৎকার করিতেছ ? তাহারা বলিবে, আমরা এইরূপ করিয়াছি যাহাতে আপনি আমাদের প্রতি রহম করেনতখন আল্লাহ্‌ বলিবেনঃ তোমাদের উভয়ের প্রতি আমার অনুগ্রহ এই যে, জাহান্নামের যেই স্থানে তোমরা অবস্থানরত ছিলে এখন সেখানে চলিয়া যাও এবং সেই স্থানেই তোমরা নিজেদেরকে স্বেচ্ছায় নিক্ষেপ করএই নির্দেশ শুনিয়া উভয়ের একজন স্বেচ্ছায় নিজেকে দোযখে নিক্ষেপ করিবেতখন আল্লাহ্‌ দোযখের আগুনকে তাঁহার জন্য শীতল ও আরামদায়ক করিয়া দিবেনকিন্তু দ্বিতীয় ব্যক্তিটি দাঁড়াইয়া থাকিবে, সে নিজেকে ঊহাতে নিক্ষেপ করিবে নাতখন পরওয়ারদিগার তাহাকে বলিবেনঃ যেইভাবে তোমার সাথী নিজেকে দোযখে নিক্ষেপ করিয়াছে, কিসে তোমাকে অনুরূপভাবে নিক্ষেপ করা হইতে বিরত রাখিল? তখন যে বলিবে, হে আমার রব্ব! আমি এই আশা রাখি যে, যেই জায়গা হইতে তুমি একবার আমাকে বাহির করিয়াছ, পুনরায় সেখানে আমাকে ফেরত পাঠাইবে নাঅতঃপর  রাব্বুল আলামীন বলিবেনঃ তুমি যেই আশা পোষণ করিয়াছ, তাহা পূরন করা হইলতখ আল্লাহ্‌ তায়ালা তাঁহার বিশেষ অনুগ্রহে তাহাদের দুইজনকে জান্নাতে প্রবেশ করাইবেন
তিরমিযী, মেশকাত শরীফঃ ৫৩৬৫(৩৫)

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.