জেগে উঠুন আপন আলোয়..........

সহজেই বন্ধ করুন আপনার হ্যাং হওয়া প্রোগ্রাম!!!

আমরা যখন কম্পিউটার চালাই তখন অনেক সময়
দেখা যায় যে কোন একটা প্রোগ্রাম হ্যাং হয়ে গেল।
এই সমস্যা হতে উদ্ধার হওয়ার জন্য আমরা টাস্ক
ম্যানেজারের কাছে সাহায্য চাই। তাই আজ আমি
আপনাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব
যেটার সাহায্যে এক চাপেই বন্ধ করতে পারবেন
আপনার হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রাম।
তাহলে চলুন দেখি,
প্রথমে ডেস্কটপে মাউসের রাইট ক্লিক করুন এবং
new তে গিয়ে shortcut সিলেক্ট করুন তাহলে
আপনার শর্টকাট এর লোকেশন জানতে চাইবে।
সেখানে নিচের লেখাটি কপি করে পেস্ট করে
নেক্সট বাটনে ক্লিক করুন।

taskkill.exe /f /fi “status eq not responding”
শর্টকাটটির পছন্দমত একটি নাম দিন এবং ফিনিশ
বাটনে ক্লিক করুন। দেখবেন আপনার দেওয়া নামে
একটা শর্টকাট তৈরী হয়েছে আপনার ডেস্কটপে এখন
থেকে কোন প্রোগ্রাম হ্যাং হলে শুধু এখানে একবার
ডাবল ক্লিক করুন।
বন্ধ হয়ে যাবে আপনার হ্যাং হওয়া প্রোগ্রাম।

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.