অবশেষে হালনাগাদ করা হলো গুগলের মোবাইল অ্যাপ্লিকেশনের অনলাইন দোকান গুগল
প্লে। ভুলে কিংবা দুর্ঘটনাবশত যাতে অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপ বিক্রি করা
না যায়, সে জন্যই এমন হালনাগাদ নিয়ে এসেছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল।
ফলে যেকোনো অ্যাপ কিনতে হলে অবশ্যই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এর আগে
অ্যাপ কেনার ক্ষেত্রে ৩০ মিনিট পর পাসওয়ার্ড দিতেন ব্যবহারকারীরা। এখন নতুন
হালনাগাদের ফলে গুগল প্লে স্টোর (https://play.google.com) থেকে প্রতিটি
অ্যাপ কেনার সময়ই পাসওয়ার্ড দিতে হবে।
ব্যবহারকারী প্রতিটি অ্যাপ কেনার ক্ষেত্রে কী ধরনের সুবিধা চান, সেটি নিজেই ঠিক করে দিতে পারবেন। এ ক্ষেত্রে ৩০ মিনিট পরপর পাসওয়ার্ড চাইবে নাকি পাসওয়ার্ড নিরাপত্তা বন্ধ থাকবে, সে-সংক্রান্ত বিষয়ে তিনটি অপশন রাখা হয়েছে। ব্যবহারকারী প্রয়োজনমতো এটি নির্বাচন করে দিতে পারবেন। সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীই এ সুবিধা পাবেন। এ সুবিধা ইতিমধ্যে অ্যাপলের আইওএস অ্যাপ স্টোরে রয়েছে। অ্যাপলের আইফোন কিংবা আইপ্যাডে যখনই কোনো ব্যবহারকারী অ্যাপ কিনতে চান, তখনই পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এ ছাড়া অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে চাইলেও ব্যবহারকারীকে পাসওয়ার্ড ব্যবহার করতে হয়।
এর আগে ক্যালিফোর্নিয়ার আদালতে এক নারী ব্যবহারকারী অভিযোগ করেন, তাঁর পাঁচ বছরের বাচ্চা সেলফোন নিয়ে নাড়াচাড়া করার সময় দুর্ঘটনাবশত একটি গেম কেনা হয়ে যায়। এ অভিযোগের ভিত্তিতে গুগলকে জরিমানা করেন আদালত। আর দুর্ঘটনাবশত অ্যান্ড্রয়েড অ্যাপ বিক্রির একটি মামলায় ৬৬ ডলার ক্ষতিপূরণ দিতে হয় গুগলকে। তবে একই রকমের মামলায় প্রায় তিন কোটি সাত লাখ ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় অ্যাপল। এ ধরনের পরিস্থিতির মুখোমুখিনা হতেই গুগলের এমন উদ্যোগ।