জেগে উঠুন আপন আলোয়..........

৫ ওয়াক্ত সুন্নাত নামাযের পুরস্কার

১. ফজরের সুন্নাত- আয়েশা রা. হতে বর্ণিতঃ নবী করীম সা. বলেছেন, ফজরের দুরাকাআত সুন্নাত সমস্ত দুনিয়া ও উহার মধ্যবর্তী সকল নিয়ামত হতে উত্তম। [মুসলিম] 
২. জোহরের সুন্নাত- উম্মে হাবীবা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি জোহরের (ফরযের) পূর্বে চার রাকআত এবং পরে দুরাকআত সুন্নাত যথারীতি আদায় করে আল্লাহ তায়ালা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। [তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ] 
৩. আসরের সুন্নাত- ইবনে উমর রা. হতে বর্ণিত রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি আসরের (ফরযের) পূর্বে চার রাকাআত সুন্নাত পড়ে আল্লাহ্ তার প্রতি রহম করেন। [আবু দাউদ, তিরমিযী, আহমদ] 
হুজুর সা. আসরের সুন্নাত কখনো কখনো দুরাকাআত পড়েতন 
৪. মাগরিবের সুন্নাত- যে ব্যক্তি মাগরিবের (ফরযের) পর দুরাকাআত স্ন্নুাত পড়ে তার সে নামায উপরস্থ ইল্লিয়ীনে পৌঁছানো হয়। [আবু দাউদ] 
৫. ইশার সুন্নাত- যে ব্যক্তি দিনরাত ১২ রাকাআত নামায পড়বেতার জন্য বেহেশতে ঘর নির্মান করা হবেচার রাকআত জোহরের পূর্বে, দুরাকআত জোহরের পরে, দুরাকাআত মাগরিবের পরে, দুরাকাআত ইশার পরে এবং দুরাকাআত ফজরের পূর্বে। [বায়হাকী]

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.