জেগে উঠুন আপন আলোয়..........

ঢাকা শহরের প্রথম সরকারী স্কুল

ঢাকা শহরের স্থাপিত প্রথম স্কুল টি হলো ঢাকা কলেজিয়েট স্কুল। এই বিদ্যালয়টি পুরনো ঢাকার সদরঘাট এ অবস্থিত। Mr. Ridge নামে একজন ইংরেজ মিশনারী ১৮৩৫ সনের ১৫ জুলাই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং তিনিই এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক। অবিভক্ত বাংলায় এটিই প্রথম সরকারী উচ্চবিদ্যালয়।

প্রথমে এর নাম দেয়া হয়েছিল ঢাকা ইংলিশ সেমিনারী। ১৮৪১ সনে এ সেমিনারী হতেই ঢাকা কলেজ এর জন্ম হয়। তখন স্কুল শাখাটির নাম রাখা হয় ঢাকা কলেজিয়েট স্কুল এবং কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে বিদ্যালয়টি ১৯০৮ সনের জুন পর্যন্ত পরিচালিত হয়। ১৯০৮ সনের জুলাই মাসে এই বিদ্যালয়টি স্কুল পরিদর্শকের তত্ত্বাবধানে নেয়া হয়। তখন থেকেই বিদ্যালয়টি জিলা স্কুলের মর্যাদা পেয়ে আসছে। কিন্তু বিদ্যালয়টির নাম "ঢাকা কলেজিয়েট স্কুল" রয়ে যায়।

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.