তৃতীয়
পরে কোনো পেমেন্ট প্রসেসর ব্যবহার না করে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে
অনলাইনে কাজের পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন দেশের ফ্রিল্যান্সাররা। গত
বুধবার থেকে বাংলাদেশী ব্যবহারকারীদের জন্য সরাসরি ব্যাংক
ট্রান্সফার সুবিধা চালু করেছে জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ওডেস্ক। ফলে
এখন থেকে সাইটটিতে কাজ করা ফ্রিল্যান্সারদের অর্জিত অর্থ এখন সরাসরি
বাংলাদেশী টাকায় নিজের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আনতে পারবেন।গত মঙ্গলবার বাংলাদেশী ওডেস্ক ব্যবহারকারীরা লগ-ইন করলে এ সংক্রান্ত বার্তাটি দেখতে পান। গত মে মাসে বাংলাদেশে অনুষ্ঠিত ওডেস্কের ‘ওডেস্ক কন্ট্রাক্টর অ্যাপ্রেসিয়েশন ডে’ অনুষ্ঠানটিতে সরাসরি ব্যাংকে অর্থ উত্তোলন সুবিধা দেয়ার কথা ঘোষণা করেন ওডেস্কের ভাইস প্রেসিডেন্ট অব অপারেশন ম্যাট কুপার। তবে কবে নাগাদ এ সুবিধাটি চালু করা হবে এ কথা জানাননি তিনি।
মঙ্গলবার পূর্ব ঘোষণা ছাড়া সহসাই সুবিধাটি চালু করল প্রতিষ্ঠানটি। নতুন এ ফিচার চালু করায় অধিকাংশ বাংলাদেশী ফ্রিল্যান্সার ওডেস্কের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তবে সরাসরি ব্যাংক ট্রান্সফারের জন্য প্রতিষ্ঠানটি যে চার্জ নেয়ার কথা জানিয়েছে সেটি অত্যধিক বেশি বলে মন্তব্য করেছেন অনেক ফ্রিল্যান্সার। সমালোচনাও তাই পিছু ছাড়ছে না ওডেস্কের।
ওডেস্কে প্রকাশিত বার্তা অনুযায়ী জানা গেছে, প্রতিবার লেনদেনে ওডেস্ককে ৪.৯৯ ডলার চার্জ দিতে হবে। সফল ফ্রিল্যান্সার এবং ওয়েব সার্ভিস ও ফ্রিল্যান্সিং বিষয়ক দতা উন্নয়ন প্রশিণ প্রতিষ্ঠান ডেভসটিমের প্রধান কারিগরি কর্মকর্তা ইউনুস হোসেন জানান, এত বেশি চার্জ কোনোভাবেই মেনে নেয়া যায় না। অন্যান্য দেশের ফ্রিল্যান্সাররা মাত্র ৯৯ সেন্ট থেকে দুই ডলারের মধ্যেই নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে অর্থ লেনদেন সুবিধা পান।
আমাদের ক্ষেত্রে এ চার্জটি পাঁচ ডলার নেয়াটা অনৈতিক। মানিবুকার্সের মতো তৃতীয় পরে পেমেন্ট প্রসেসর ব্যবহার করেও এর চেয়ে কম খরচে বাংলাদেশে টাকা আনা যায়। মানিবুকার্সে অর্থ লেনদেনে মাত্র দুই থেকে দুই ডলারের মতো খরচ হয় বলে জানিয়েছেন তিনি। প্রায় দু’মাস আগে ১০ জন ব্যবহারকারীকে নিয়ে ওয়্যার ট্রান্সফারের পরীামূলক কার্যক্রম চালায় ওডেস্ক। সেটির সফল লেনদেনের পরই সবার জন্য সুবিধাটি উন্মুক্ত করা হলো।
ওডেস্ক ব্যবহারকারীরা অ্যাকাউন্টে লগ-ইন করে সেটিংস-> ওয়ালেট-> উইথড্রল মেথড-> সেটআপ নাউ থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট ওডেস্কের সঙ্গে ইন্টিগ্রেট করার সুযোগ পাবেন।