আমরা হর-হামেশা নানা রোগে আক্রান্ত হয়ে থাকি। অনেক রোগ আছে যা কেবল
শরীর-বৃত্তিক; আবার অনেক রোগ কেবলই মানসিক। তবে মানসিক অসুস্থার জন্যে
শারীরিক অসুস্থতা যেমন হতে পারে, তেমনি শারীরিক অসুস্থতা থেকেও মানসিক
অসুস্থতা হতে পারে। তাছাড়া শারীরিক ও মানসিক দু’ধরনের অসুস্থতা একই সঙ্গে
হতে পারে। ডিপ্রেশন মূলত একটি মানসিক সমস্যা। গর্ভকালীন অবস্থায় ডিপ্রেশনের
ওষুধ সেবন কতটা ঝুঁকিমুক্ত- আসুন, বাঙলাকথার চলমান সংখ্যায় বিশেষজ্ঞ
ডাক্তারদের পরামর্শে স্বাস্থ্যকথা বিভাগে তা জেনে নেওয়া যাক।
চিকিৎসক কী বলেন
প্রশ্ন : ডাক্তার সাহেব! আসসালামু আলাইকুম! আমার বয়স ৩২। আমার দ্বিতীয় সন্তান জন্মাবার পর আমি গভীর ডিপ্রেশনে ডুবে গিয়েছিলাম। আমার ছেলে প্রি-ম্যাচিওর অবস্থায় জন্মেছিল। বারবার আমার মনে হত যে, আমি ঠিক ভাল মা হয়ে উঠতে পারছি না। সব সময় মনে হত অসুস্থ সন্তানের দেখাশোনা করতে আমি অসমর্থ, বাচ্চাটা কোনওভাবে মারা গেলেই ভালো হতো। ৬ মাস বাদে নিউমোনিয়া হয়ে আমার ছেলে সত্যিই মারা গেলো। ডাক্তার বলেছিলেন- প্রি-ম্যাচিওর হওয়ার কারণে নিউমোনিয়ার সংক্রমণের সঙ্গে লড়ার ক্ষমতা ওর ছিল না। সেই ঘটনার পর ১৮ মাস কেটে গেছে। সায়কায়াট্রিক চিকিৎসার পর আমিও এখন খানিকটা সুস্থ। তবে এখনও ডিপ্রেশনের ওষুধ খেয়ে চলেছি। আমি আবার কনসিভ করতে চাই। কিন্তু দুটো ব্যাপার আমাকে ক্রমাগত চিন্তায় ফেলে। সন্তান জন্মাবার পর কি আমার আবারও ডিপ্রেশন হতে পারে? আমি যে ডিপ্রেশনের ওষুধ খাচ্ছি, তার প্রভাব আমার গর্ভস্থ শিশুর উপর পড়বে না তো?
জবাব : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহামাতুল্লাহ! প্রিয় বোন, সত্যিই আপনার সন্তানের মৃত্যু খুবই দুঃখজনক। অনেক মহিলাই সন্তানের জন্মানোর পর পোস্ট নেটাল ডিপ্রেশনে ভোগেন। এটা অস্বাভাবিক কিছু নয়। বিশেষত যারা প্রথম মা হন তাদের ক্ষেত্রে। যাদের ডিপ্রেশন খুব মারাত্মক আকার ধারণ করে, তারা সন্তানের মৃত্যুও কামনা করেন। অনেক মা নিজেই নিজের সন্তানকে মেরে ফেলেন। আসলে আপনাকে বুঝতে হবে, আপনি স্বাভাবিক মানসিক অবস্থায় সন্তানের মৃত্যু চাননি। এটা কোনো মা-ই চাইতে পারেন না। কার্যত আপনার অসুস্থতাই এ জন্যে দায়ী, আপনি নন। সে কারণে কোনোভাবেই আপনাকে একজন খারাপ মা বলা চলে না।
পোস্ট নেটাল ডিপ্রেশন সম্বন্ধে যেসব গবষেণা হয়েছে তার থেকে বোঝা খুব মুশকিল, এ ধরনের ডিপ্রেশন ফিরে আসে কি না। আসলে এ বিষয়ে যথেষ্ট তথ্য আমাদের হাতে নেই। সায়কায়াট্রির বইয়ে বলা হয় যে, ২০ শতাংশ মহিলা যাদের সিভিয়ার পোস্ট নেটাল ডিপ্রেশন হয়েছিল, তাদের আবারও এ ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। এর বিপরীত দৃষ্টিভঙ্গি দিয়ে পুরো ব্যাপারটা দেখতে গেলে বলা যেতে পারে যে, শতকরা ৮০ জন মহিলার এ ধরনের কোনও সমস্যা ফিরে আসে না। আপনি ঠিক কী ধরনের ওষুধ খাচ্ছেন সেটা না জেনে বলা সম্ভব নয় গর্ভস্থ ভ্রূণের উপর তার কুপ্রভাব পড়বে কি না। কিছু ওষুধ আছে যা ভ্রূণের শারীরিক বিকৃতি ঘটাতে পারে। আবার অনেক ওষুধ আছে, যা গর্ভধারণের উপর একেবারেই কোনও প্রভাব প্রভাব ফেলে না। একমাত্র আপনার সায়কায়াট্রিস্টই এ সমস্যার সমাধান করতে পারবেন। তিনিই বলে দেবেন, যে ওষুধগুলো আপনি খাচ্ছেন তা গর্ভাবস্থার পক্ষে ক্ষতিকর কি না। আপনার সায়কায়াট্রিস্টের সঙ্গে অবিলম্বে পরামর্শ করুন। ধন্যবাদ।