জেগে উঠুন আপন আলোয়..........

বিড না করেই পাবেন ফ্রিল্যান্সিং কাজ

মাইক্রোওয়ার্কিং সাইট হিসেবে আমরা মাইক্রোওয়ার্কস এর নাম বেশ কিছুদিন থেকেই শুনছি। এখানে কাজ করে অনেকেই বড় কোন সাফল্য না পেলেও মোটামুটি লাভবান হচ্ছে। এর কারন হচ্ছে এখানে ছোট ছোট বিভিন্ন কাজ সারাদিনই আসতে থাকে আর সম্পন্নও করা যায় খুব তাড়াতাড়ি। আর কাজ গুলো পাওয়া বা করা কোনটাই খুব একটা কঠিন নয়। আর এখানে লাভবান হবার এটাই হল মূল কারন।
কি ধরনের কাজ এই সাইটে?

আমি আগেই বলেছি যে এই সাইটের কাজগুলো খুব দ্রুত সম্পন্ন করা যায় কারন সেগুলো খুবই সহজ। কিন্তু এই কাজগুলো কি সে প্রশ্ন আসতেই পারে। কাজ গুলো হল মূলত হল বিভিন্ন সাইটের প্রমোশনের জন্য যেমন কোন পোস্টকে বাজ বা ডিগ করা, ফেসবুক বা টুইটারে শেয়ার করা বা কোন সাইটের স্পন্সর রিভিউ করা, ব্যাকলিংক দেয়া ইত্যাদি। বুঝতেই পারছেন কাজগুলো কতটা সহজ যা যে কেউ অনায়াসে করতে পারবে।
কাজের উৎস কি?

মূলত বিভিন্ন ওয়েব সাইট ও ব্লগার তাদের সাইটকে প্রমোশন বা অফপেইজ অপটিমাইজেশন করার জন্য এসব ছোট ছোট প্রজেক্টের কাজ দিয়ে থাকে এই সাইটকে যা এই সাইট আবার ফ্রিল্যান্সারদের দিয়ে থাকে।

কাজের বিনিময়ে কি পরিমান পারিশ্রমিক পাওয়া যাবে এই সাইটে?
প্রতিটি কাজে পারিশ্রমিক অবশ্য কম প্রায় ক্ষেত্রেই তা ১ ডলারের নিচে। তবে কাজগুলো যেহেতু খুব অল্প সময়ে সম্পন্ন করা যায় তাই দিনে এমন অল্প দামের অনেক কাজ যেমনি করা যাবে তেমনি আয়ও আসবে মোটামুটি। সাইটের প্রতিনিধির মতে এই সাইটে নিয়মিত কাজ করলে ভবিষ্যতে মাসে ১০০ ডলার আয়ও খুব সম্ভব ব্যাপার হবে।
সাইট থেকে আয়ের অর্থউত্তোলনের পদ্ধতি

এই সাইট থেকে প্রচলিত সকল পদ্ধতিতেই অর্থ উত্তোলন করা যাবে। অর্থাৎ পেপ্যাল, এলার্টপে, ডেবিট কার্ড বা চেক সকল পদ্ধতিই সমর্থন করে এই সাইট।
এই সাইটের কিছু সুবিধাঃ

মাত্র ১০ ডলার জমা হলেই তা পেআউট করা যাবে
এখানে আয়ের পাশাপাশি এফিলিয়েট থেকেও আয়ের সুযোগ আছে।
এফিয়েলিয়েট থেকে ৫% অর্থ পাওয়া যাবে। যা আপনার রেফারেল কোন ইউজারের উইথড্র এর সময় আপনার একাউন্টে জমা হয়ে যাবে। অর্থাৎ আপনার রেফারেল কোন ইউজার যদি ১০০ ডলার পেআউট করে তবে আপনার একাউন্টে জমা হয়ে যাবে ৫ ডলার স্বয়ংক্রিয়ভাবে।
সাইটের প্রথমদিকে যারা সাইনআপ করবে এবং নিয়মিত কাজ করবে তাদের কে পরবর্তী সময়ে বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। যা তাদের কে প্রতি মাসে পর্যাপ্ত পরিমান কাজ পেতে সহায়তা করবে। আর এই কাজগুলো সম্পন্ন করতে পারলে মাসে ১০০ থেকে ১৫০ ডলারের ফ্রি ল্যান্সিং কাজ তাদের জন্য হবে খুবই সম্ভব ব্যাপার।

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.