জেগে উঠুন আপন আলোয়..........

পেটের সমস্যায় কলা উপকারী

Photo: *পেটের সমস্যায় কলা উপকারী*


আমাদের অনেকেরই হয়তো জানা নেই, কলা পেট ফাঁপা বা স্টমাক আপসেট থেকে রক্ষা করতে পারে। যদিও কথাটি অনেকেই বিশ্বাস করতে চাইবেন না; কিন্তু সাম্প্রতিক গবেষণায় এমনটিই দেখা গেছে। গবেষকরা বলছেন, কলা পাকস্থলী থেকে মিউকাস এবং এক ধরনের কোষের উৎপাদনকে উদ্দীপিত করে। যা পাকস্থলীর ঝিল্লি এবং অ্যাসিডের মাঝে পর্দার মতো বাধার কাজ করে। উল্লেখ্য, এই অ্যাসিডই বুক জ্বলা (হার্ট বার্ন) ও পেট ফাঁপার (স্টমাক আপসেট) জন্য দায়ী। তবে সব ক্ষেত্রেই পেট ফাঁপা এবং বুক জ্বলা দূর করতে কলা কার্যকর হবে না। বিশেষ করে পেট ফাঁপাজনিত কারণে কেউ বমি করতে থাকলে কলা এবং কলার মতো অন্য কোনো শক্ত খাবারই তখন দেয়া উচিত হবে না। এসব অবস্থায় তরল খাবারই রোগীকে দেয়া উচিত। তরল খাবারের পর শক্ত খাবার শুরু করতে চাইলে তা কিছুটা মৃদু জাতের হওয়াই বাঞ্ছনীয়। কলাকে সেই মৃদু খাবার হিসেবেই গণ্য করা হয়। বদহজমসহ পেটের গোলমালের ক্ষেত্রে শিশুদের জন্য উপযোগী ব্রাট (বিআরএটি) খাবারেরও অন্যতম একটি উপাদান হচ্ছে কলা। ‘ব্রাট’ হচ্ছে বানানা, রাইটস সিরিয়াল, আপেল সস ও টোস্টের সংক্ষিপ্ত রূপ। অনেক চিকিৎসকই শিশুদের পেটের গোলমালের পর; বিশেষ করে ডায়রিয়ার পর এই ‘ব্‌্রাট’ খাবার শিশুকে খাওয়াতে পছন্দ করেন।আমাদের অনেকেরই হয়তো জানা নেই, কলা পেট ফাঁপা বা স্টমাক আপসেট থেকে রক্ষা করতে পারে। যদিও কথাটি অনেকেই বিশ্বাস করতে চাইবেন না; কিন্তু সাম্প্রতিক গবেষণায় এমনটিই দেখা গেছে। গবেষকরা বলছেন, কলা পাকস্থলী থেকে মিউকাস এবং এক ধরনের কোষের উৎপাদনকে উদ্দীপিত করে। যা পাকস্থলীর ঝিল্লি এবং অ্যাসিডের মাঝে পর্দার মতো বাধার কাজ করে। উল্লেখ্য, এই অ্যাসিডই বুক জ্বলা (হার্ট বার্ন) ও পেট ফাঁপার (স্টমাক আপসেট) জন্য দায়ী। তবে সব ক্ষেত্রেই পেট ফাঁপা এবং বুক জ্বলা দূর করতে কলা কার্যকর হবে না। বিশেষ করে পেট ফাঁপাজনিত কারণে কেউ বমি করতে থাকলে কলা এবং কলার মতো অন্য কোনো শক্ত খাবারই তখন দেয়া উচিত হবে না। এসব অবস্থায় তরল খাবারই রোগীকে দেয়া উচিত। তরল খাবারের পর শক্ত খাবার শুরু করতে চাইলে তা কিছুটা মৃদু জাতের হওয়াই বাঞ্ছনীয়। কলাকে সেই মৃদু খাবার হিসেবেই গণ্য করা হয়। বদহজমসহ পেটের গোলমালের ক্ষেত্রে শিশুদের জন্য উপযোগী ব্রাট (বিআরএটি) খাবারেরও অন্যতম একটি উপাদান হচ্ছে কলা। ‘ব্রাট’ হচ্ছে বানানা, রাইটস সিরিয়াল, আপেল সস ও টোস্টের সংক্ষিপ্ত রূপ। অনেক চিকিৎসকই শিশুদের পেটের গোলমালের পর; বিশেষ করে ডায়রিয়ার পর এই ‘ব্‌্রাট’ খাবার শিশুকে খাওয়াতে পছন্দ করেন।

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.