ডা. সৈয়দ জাহেদুল আলম, ২৪ জুলাই’১৪:কানের বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। যেমন- কানে কম শোনা, কান দিয়ে পুঁজ পড়া, কানে ব্যথা, ইনফেকশন, কোনো কিছু ঢোকা, রক্ত জমা, কানের পর্দা ফাটা ইত্যাদি। এই রোগগুলো কখনো কখনো খুবই মারাত্মক পর্যায়ে যেতে পারে, যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা না হয়।
শিশুদের মধ্যে কানে পুঁজ প্রায়শই দেখা দেয়। বিশেষ করে যাদের গণ্ডমালা ধাতুগ্রস্ত। হাম জ্বরে ভোগার পরও কানে পুঁজ হতে পারে। পূর্ণবয়স্কদের কানে পুঁজ দেখা দিলে চিকিৎসকরা বধিরতার পূর্ব লক্ষণ মনে করেন। আবার জ্বর অথবা কোনো কর্ণস্রাব ছাড়া যে সূচিবিদ্ধ তীব্র ব্যথা কানে হয়, তাকে সাধারণত কর্ণশূল (otalgia) বলে। হাম বা বসন্ত রোগের পর কানের ভেতর খোঁচা মারা থেকে কর্ণশূল হতে পারে।