
বর্ষা মানেই রোগ আর সমস্যার শুরু। জন্ডিস, টাইফয়েড, চুল পড়ার সমস্যা থেকে ত্বকে ইনফেকশনের সমস্যা সমস্তই বাড়বাড়ন্ত পায় বৃষ্টির মরসুমে। আর সর্দি, কাশি জ্বর তো লেগেই আছে, ওগুলো রোজকার সমস্যা। কিন্তু যদি সঠিক খাবার খাওয়া যায় তবে এড়াতে পারবেন অনেক রোগ।
বর্ষাকালের কী খাবেন ও কী খাবেন না :
১) বেশি পরিমাণে গরম ভেজিটেবল সুপ খান। এর থেকে পুষ্টি পাওয়া যাবে যা শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানোর সাথে সাথে সহজে ঠান্ডা লাগার হাত থেকেও আপনাকে বাঁচাবে।
২) হার্বাল চা বেশি করে খান। হার্বাল চা ইনফ্লুয়েঞ্জা, সর্দি, কাশি কমাবে এবং সহজে খাবার হজম করতে সাহায্য করবে।
৩) বর্ষাকালে শুকনো খাবার বেশি পরিমাণে খান। এই ধরনের খাবারের মধ্যে ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা কম থাকে এবং শরীরকে সুস্থ রাখে।
৪) রাস্তায় ফলের রস খাওয়া একদম বন্ধ করে দিন। বৃষ্টির পানি থেকে এতে ব্যাকটেরিয়া ছড়িয়ে যায়। তাই বাড়ি ছাড়া অন্য কোথাও থেকে ফলের রস খাবেন না।
৫) সামুদ্রিক খাবার-সামুদ্রিক মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া জাতীয় খাবার এই সময় না খাওয়াই ভালো। পেটের সমস্যা হতে পারে।
৬) কাঁচা খাবার যত সম্ভব কম খান, একদম কমিয়ে দিন স্যালাড খাওয়া। কাঁচা খাবারের মধ্য দিয়ে সবথেকে বেশি রোগবাহিত জীবাণু ছড়িয়ে পড়তে পারে।