জেগে উঠুন আপন আলোয়..........

ফিট থাকতে যে খাবার গুলো খেতে পারেন


image_89045_0কোনো মানুষ কি আছেন যিনি ফিট রাখতে চান না নিজেকে? কেউ নেই, সবাই চান তিনি যেন সবসময় ভালো ও ফিট থাকেন। কিন্তু নিজেদের অজান্তেই এমন কিছু খেয়ে ফেলেন বা নিয়ম মেনে চলা হয়না তাই আবার শরীরে মেদ চলে আসে। সবসময় মনে হয় কোনটা খাবো কিন্তু মেদ হবে না, তাই সেই প্রশ্নের উত্তর দিতে আপনাদের জানানো হচ্ছে এমন ৬টি খাবাররের নাম যা নিশ্চিন্তে খেতে পারেন এবং এতে আপনার মেদ বাড়বে না একটুও।
১. স্যুপ: ভেজিটেবল বা চিকেন যেকোনো স্যুপ আপনার স্বাস্থ্যের জন্য খুব প্রয়োজনীয়। স্যুপ আপনার শরীরে প্রয়োজনীয় প্রোটিনের যোগান দেয় এবং খিদে মেটায়। কিন্তু শরীরে অতিরিক্ত কোনো ক্যালোরি যুক্ত হয়না এটি খেলে।
২. ওটমিল: ব্রেকফাস্টে অন্যান্য দানাশস্য বাদ দিয়ে খাওয়া শুরু করুন ওটমিল। এই দানাশস্যটিতে প্রচুর ফাইবার ও বিটাগ্লু থাকে যা আপনার হার্টকে খুব ভালো রাখবে এবং পাশাপাশি খিদে মেটাবে।
৩. আপেল: মূল খাবারের আধঘন্টা আগে একটা আপেল খান, আপেলে প্রচুর পরিমানে জল এবং ফাইবার থাকে যা আপনার শরীরে জলের প্রয়োজনীয়তা মেটায়।
৪. ডিম: ব্রেকফাস্টে রাখতে পারেন একটি ডিম প্রত্যেকদিন। ডিমের উচ্চ ক্যালোরি ও প্রোটিন আপনার শরীরে সবথেকে বেশি শক্তি জোগাবে। এছাড়াও ব্রেকফাস্ট থেকে লাঞ্চের মধ্যে খিদের সম্ভাবনা আর থাকে না, এবং অতিরক্ত মেদ আনে না শরীরে।
৫. ডার্ক চকোলেট: কখনও মিষ্টি খেতে ইচ্ছে হলে অন্য কিছুর বদলে খান ডার্ক চকোলেট। এই মিষ্টি খাদ্যটি ব্লাড প্রেসারের হাত থেকে আপনাকে বাঁচাবে এবং আপনার মস্তিস্ক , হার্টকে রক্ষা করবে কোন ধরনের মারনরোগের থেকে।
৬. অ্যাভোকাডোস: দুপুরের খাবারের সঙ্গে অর্ধেক অ্যাভোকাডো খেলে দুপুর থেকে সন্ধ্যে ৮টা পর্যন্ত আপনার পেট ভর্তি থাকবে।

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.